স্পোর্টস ডেস্ক: লা লিগার মাদ্রিদ ডার্বিতে রোববার এক ঐতিহাসিক ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে বিপ্লব সৃষ্টি করেছে আতলেতিকো মাদ্রিদ। ১৯৫০ সালের পর প্রথমবারের মতো কোনো এক ম্যাচে রিয়ালের বিরুদ্ধে পাঁচ গোল করার নজির গড়ল, যা দীর্ঘ ৭৫ বছর পরে সম্ভব হলো।৭০ হাজার দর্শকের সামনে এস্তাদিও মেত্রোপলিতানোতে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল লিগে ছয় ম্যাচে ছয় জয় নিয়ে অপরাজিত অবস্থায় ছিল, আর আতলেতিকোর ছয় ম্যাচে মাত্র দুটি জয়—তাই রিয়ালকে আগেভাগেই ফেভারিট ধরা হচ্ছিল। কিন্তু মাঠের লড়াইয়ে সব হিসেব উল্টে গেল।সিমিওনের মাস্টারক্লাসঅতি দুর্বল অবস্থায় থাকা আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনেকে ম্যাচের অন্যতম বড় কারিগর হিসেবে চিহ্নিত করা হয়েছে। কৌশলগত লড়াইয়ে রিয়ালের কোচ জাবি আলোনসোকে সরলভাবে হারিয়ে দিয়ে তিনি খেলোয়াড়দের মানসিকভাবে সজাগ রাখতে পেরেছেন। ‘চাপ নয়, খেলো এবং উপভোগ করো’—ড্রেসিংরুমে এই বার্তাই দলের মনোবলকে জোরদার করেছে।সিমিওনের পরিকল্পনায় রিয়ালের ফুলব্যাকদের পেছনে গিয়ে জায়গা নেওয়া ছিল মূল কৌশল, যা নিকো গঞ্জালেস, হুলিয়ান আলভারেজ ও অন্যান্যরা সফলভাবে প্রয়োগ করেছেন। ফলে রিয়ালের রক্ষণ ভেঙে পড়েছে।সরলথের দারুণ ভূমিকাসিমিওনের অন্য চমক ...