বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে ২৭ কিলোমিটার জমি দিল পশ্চিমবঙ্গ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে ২৭ কিলোমিটার জমি দিল পশ্চিমবঙ্গ

বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আনুষ্ঠানিকভাবে ২৭ কিলোমিটার জমি দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।ভারতের সংবাদপত্র আনন্দবাজার জানিয়েছে, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী–এর মন্ত্রিসভা জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছে। বুধবার রাজ্য সরকারের প্রশাসনিক ভবন নবান্নে সাংবাদিক সম্মেলনে বিষয়টি জানান মুখ্যমন্ত্রী নিজেই।পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পরই বিএসএফকে জমি হস্তান্তরের বিষয়ে বড় সিদ্ধান্ত নেন শুভেন্দু অধিকারী।গত ১১ মে নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বিএসএফকে বুঝিয়ে দেওয়া হবে। সে সময় তিনি বলেছিলেন, ভারত-বাংলাদেশ সীমান্তের যেসব অংশে এখনো কাঁটাতার নেই, সেসব জায়গার জমি হস্তান্তর করবে রাজ্য সরকার।বুধবার সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, “ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার কিলোমিটার। এর মধ্যে ২ হাজার ২০০ কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গে। এর মধ্যে ১ হাজার ৬০০ কিলোমিটারে কাঁটাতার আছে, বাকি ৬০০ কিলোমিটার এখনো অসম্পূর্ণ।”তিনি আরও বলেন, “আগের সরকার চাইলে এই জমি বিএসএফকে দিতে পারত। কিন্তু তোষণের রাজনীতি করায় ...

  • ২০ মে ২০২৬