জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রমে বাধা ও মার্কেট বন্ধের হুমকির প্রতিবাদে ও একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, দেশের সব ভোক্তার অধিকার রক্ষায় অধিদপ্তরের মহাপরিচালক দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। কিন্তু ঢাকার চকবাজারের মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া সরকারি অভিযানে অযৌক্তিকভাবে বাধা দিয়েছেন। এ ঘটনায় এখনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ।তিনি বলেন, "সারা দেশের জেলা ও শহরে প্রতিবাদ কর্মসূচি পালনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে। মানববন্ধন শেষে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হবে।"বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, "নবনির্বাচিত সরকারের উচিত বাজারে ব্যবসায়ী সিন্ডিকেট ও মব সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া। না হলে বাজার সামলানো নতুন সরকারের জন্য মুশকিল হয়ে উঠবে।"ক্যাবের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সামছ এ খান (অব.) বলেন, ...