সারাদেশে গত ১৮ ঘণ্টায় সড়ক ও রেলপথে ঘটে যাওয়া আলাদা দুর্ঘটনায় অন্তত ২৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) বিকেল ৩টা থেকে রোববার (২২ মার্চ) সকাল ৯টার মধ্যে কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী, নাটোর, নড়াইল এবং ঝিনাইদহে এসব দুর্ঘটনা ঘটে।এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে কুমিল্লার রেলক্রসিংয়ে, যেখানে ট্রেনের ধাক্কায় একটি বাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। ঈদের আনন্দের মাঝে এসব দুর্ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে নিহত ১২শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া কচুয়ায় পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে । গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস রেলক্রসিংয়ে উঠলে চট্টগ্রাম থেকে আসা ঢাকামুখী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়।ট্রেনের ধাক্কায় বাসটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। তাদের মধ্যে ৭ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় উদ্ধারকাজ ...