প্রধানমন্ত্রীর কার্যালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুল আওয়াল।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে সচিব পদমর্যাদা ও অন্যান্য সুবিধাসহ চুক্তিভিত্তিক এই নিয়োগ বহাল থাকবে।

অধ্যাপক আওয়াল খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক। গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।