দেশের বাজারে সোনার গহনার দাম আবারও কমেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ এখন এক ভরি ২২ ক্যারেট সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ার প্রেক্ষাপটে সোনার গহনার নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমে হয়েছে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম কমেছে ১ হাজার ৩৪১ টাকা। এতে এই মানের সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা করা হয়। মাত্র পাঁচ দিনের ব্যবধানে এবার সেই দাম আবার কমানো হলো।

এদিকে সোনার দাম কমলেও রুপার গহনার দরে কোনো পরিবর্তন আনা হয়নি। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারিত রয়েছে।