নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ। পাশাপাশি অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন দুই দেশের সরকারপ্রধান।
এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় বৈঠকে উঠে আসে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সফরে তিনি সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
পূর্বের পোস্ট :