সৌদি আরব সফরের আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ তাঁকে এই আমন্ত্রণ জানিয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ আল-জাফর।
দুই দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের আকাঙ্ক্ষা পূরণ এবং পারস্পরিক স্বার্থে সৌদি আরব ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই এই আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রণপত্রে বলা হয়েছে, কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সময়সূচি নির্ধারণ করা হবে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
পূর্বের পোস্ট :