পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি মঙ্গলবার বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে সরকার।
“সম্মিলিত প্রচেষ্টা ও অংশীদারিত্বের মাধ্যমে সকলের বাসযোগ্য নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের সরকারের মূল লক্ষ্য,” শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিকল্পনা কমিশন আয়োজিত এসডিজি অর্জনের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদী কৌশলগত কাঠামো বাস্তবায়নের পথনির্দেশনা বিষয়ক জাতীয় সম্মেলনে বলেন মন্ত্রী।
"ন্যায়সঙ্গত আর্থ-সামাজিক উন্নয়ন এবং এসডিজির ৩, ৫, ৬ ও ১০ নম্বর লক্ষ্য অর্জন" সেমিনারে পানিসম্পদ মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। বন্যা, নদীভাঙ্ন, ঘূর্ণিঝড়, খরা, জলবদ্ধতা এবং লবণাক্ততার মতো চ্যালেঞ্জ আমাদের পানিসম্পদ ব্যবস্থাপনাকে জটিল করে তুলছে।
এসময় তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষির কল্যান এবং অর্থনৈতিক রূপান্তরের জন্য পদ্মা ব্যারেজ অনুমোদন হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বিশেষজ্ঞদের মতামত পাওয়া গেলে সহসাই অনুমোদনের আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ(সিপিডি'র)ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান।
পূর্বের পোস্ট :