ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং বাংলাদেশের নির্বাচনে তাঁর উল্লেখযোগ্য জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

ফোনালাপে নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টায় ভারত পাশে থাকবে। তিনি তাঁর জন্য আন্তরিক শুভকামনা জানান।

তিনি আরও বলেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।