ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)— সরকার গঠন করতে ১৫১ আসন লাগলেও বিএনপির প্রাপ্ত আসন সংখ্যা ছাড়িয়েছে ২০০।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ফলাফল ঘোষিত ২৯২ আসনের মধ্যে বিএনপি ২১২ আসনে জয়ী হয়েছে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জয় পেয়েছে ৭৪ আসনে।
এই জয়ের মাধ্যমে প্রায় দুই দশক পর রাষ্ট্র ক্ষমতায় আসছে বিএনপি। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ২০২৫ সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় আসলো দলটি।
বিএনপির বিজয়ে ইতোমধ্যে দেশ ও দেশের বাইরে থেকে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। দীর্ঘ ১৭ বছর নির্বাসন কাটিয়ে দেশে ফেরার তিন মাসের মধ্যে ঐতিহাসিক এ বিজয় পেলেন তারেক।
পূর্বের পোস্ট :