টাইব্রেকারের নাটকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বসনিয়া হার্জেগোভিনা। ইউরোপীয় প্লে-অফ ফাইনালে জেনিকার বিলিনো পোলজে স্টেডিয়ামে নির্ধারিত সময়ের লড়াই শেষে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে যায় ইতালি।

ম্যাচের শুরুটা ভালোই ছিল ইতালির। ১৫ মিনিটে মইজে কিনের গোলে এগিয়ে যায় দলটি। তবে ম্যাচের ৪১ মিনিটে বড় ধাক্কা খায় ইতালি। নিশ্চিত গোল বাঁচাতে গিয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি। এরপর ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় ইতালিকে।

একজন কম নিয়েও নির্ধারিত সময় পর্যন্ত লড়াই চালিয়ে যায় ইতালি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কিন্তু সেখানেই ভাগ্য সঙ্গ দেয়নি তাদের। ইতালির হয়ে পেনাল্টি মিস করেন পিও এসপোসিতো ও ব্রায়ান ক্রিস্তান্তে। অন্যদিকে বসনিয়া হার্জেগোভিনা তাদের চারটি শটই সফলভাবে জালে জড়ায় এবং নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট।

এই হারের ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলো ইতালি। ২০১৪ সালের পর আর বিশ্বকাপের মূল পর্বে দেখা যায়নি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।