প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারনা করে চক্রটি।

সিআইডি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, একটি অভিযানকারী দল ১৭ সেপ্টেম্বর কিশোরগঞ্জের সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জুলহাস উদ্দিন (৩৯) ও প্রহর (২৮)। উক্ত ঘটনায় ভুক্তভোগী মেহেদি হক নিলয় চলতি বছর পল্টন থানায় একটি মামলা দায়ের করে। মামলা নম্বর-২।

রিমান্ডের আবেদনসহ আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।