পতন দিয়ে সপ্তাহ শুরু করে দ্বিতীয় দিনে এসে উত্থানের দেখা পেল ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজার; সূচকের উত্থানের পাশাপাশি দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির, বেড়েছে লেনদেন।
সোমবার সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৩ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ও ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ৬ পয়েন্ট করে।
দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ২৮৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৫৩ এবং অপরিবর্তিত আছে ৫১ কোম্পানির শেয়ারের দাম।
ব্লক মার্কেটে ২২ কোম্পানির ১২ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; ফাইন ফুডস সর্বোচ্চ ৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।
ডিএসইতে ৩৬৪ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে; যা গতদিন ছিল ২৬৭ কোটি টাকা।
১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে রহিমা ফুড করপোরেশন লিমিটেড এবং প্রায় ৯ শতাংশ দর হারিয়ে তলানিতে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
সূচকের উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই); সার্বিক সূচক সিএএসপিএই বেড়েছে ১৪ পয়েন্ট।
৮২ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর হারিয়েছে ৬২ কোম্পানি এবং ১৯ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত আছে।
সিএসইতে ১৫ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ১৩ কোটি টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে ইস্টার্ন ক্যাবলস লিমিটেড এবং ১০ শতাংশ দাম কমে তলানিতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি।