রাজধানীর তুরাগ থেকে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের খুলনার ফুলতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ শনিবার বিকেলে তুরাগ থানার একটি দল তুরাগ থানার খালপাড় ব্রিজসংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক রাজনৈতিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দিঘলিয়া ও ফুলতলা থানায় দায়ের করা মামলায় বিস্ফোরক দ্রব্য আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি ও অন্যান্য অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।