দক্ষিণ লেবাননে যুদ্ধে দুই ইসরাইলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার জানায়, তারা ওই এলাকায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সেনাবাহিনী নিহতদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন ৫৫তম ব্রিগেডের ২৮৫৫তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ৩৪ বছর বয়সী মেজর হারেল বিরেনস্টক ও একই ব্যাটালিয়নের ৩৩ বছর বয়সী সার্জেন্ট মেজর তামির ভাকনিন।
পূর্বের পোস্ট :