রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি বহনকারী বিমান বাংলাদেশে পৌঁছেছে। ঢাকায় অবতরণের পর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে বিশেষ ব্যবস্থায় এই জ্বালানি রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নেওয়ার প্রস্তুতি চলছে।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, শনিবার নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে ইউরেনিয়াম রূপপুরে পৌঁছে দেওয়া হবে। এরই মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির সেফটি ভাল্বের ত্রুটিও ঠিক করা হয়েছে এবং সেটি স্বাভাবিকভাবে কাজ করছে।
কেন্দ্রটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পর শিগগিরই প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ফকির মাহবুব আনাম এ বিষয়ে আশাবাদ জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার ইউরেনিয়ামবাহী বিমানটি বাংলাদেশে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা সম্ভব হয়নি। বাংলাদেশ ও রাশিয়ার পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন থাকলেও পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছিল।
পূর্বের পোস্ট :