পশ্চিমাঞ্চল দিয়ে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার সকাল ৮টায় আগামী ১৩ মার্চের টিকিট বিক্রির মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বলেন, সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে।
ঘোষিত সূচি অনুযায়ী ৪ থেকে ৯ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে ১৪ থেকে ১৯ মার্চের টিকিট বিক্রি করা হবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী একটি এনআইডি দিয়ে একবারই টিকিট কিনতে পারবেন এবং এক লেনদেনে সর্বোচ্চ চারটি আসন নেওয়া যাবে। কেনা টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।
অনলাইনে আসন না পেলে যাত্রার দিন প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট সংগ্রহের সুযোগ থাকবে।
পূর্বের পোস্ট :