নরসিংদীতে ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ দুইজনকে আটক করেছে।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ফ্যামিলি ডে অনুষ্ঠানের পর সোমবার সন্ধ্যায় ঢাকায় ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে।
সংবাদপত্র সূত্রে জানা যায়, বাসটি নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে পার্কিং করার সময় স্থানীয় একদল সন্ত্রাসী টাকা দাবি করে। সাংবাদিকরা এতে প্রতিবাদ করলে বাগ-বিতণ্ডা শুরু হয়। পরে সন্ত্রাসীরা লাঠি এবং অস্ত্র ব্যবহার করে সাংবাদিকদের উপর হামলা চালায়।
হামলায় আহত হয়েছেন সাংবাদিক শাহেদ, মহসিন, সাখাওয়াত কাউসার এবং ক্র্যাবের স্টাফ লালসহ মোট ১০ জন।
আহতদের মধ্যে ছয়জনকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
মাধবদী থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুইজন সন্ত্রাসীকে আটক করেছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পূর্বের পোস্ট :