দেশে সোমবার চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র শবে বরাত উদযাপন হবে ৩ ফেব্রুয়ারি রাতে।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, শাবান মাস শুরু হবে ২১ জানুয়ারি থেকে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিনের সভাপতিত্বে ইসলামী ফাউন্ডেশনের বায়তুল মুকাররম কার্যালয়ে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জেলা প্রশাসন, ইসলামী ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর ও স্পেস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বিশ্লেষণ করা হয়।

শবে বরাত শাবানের পনেরতম রাতে পালিত হয়। মুসলমানরা এই রাতে বিশেষ নামাজ আদায়, কোরআন তেলাওয়াত ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচিতে অংশ নেন।