হঠাৎ করেই শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দেখা মিলেছে, কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদফতর শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এর প্রভাবে প্রথম দিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যেই পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির দেখা মিললো।
শনিবার দ্বিতীয় দিনেও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার তৃতীয় দিনে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কয়েকটি এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে৷ দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতে তাপমাত্রা বাড়তে পারে।
সোমবার ও মঙ্গলবারে দেশের সব বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বের পোস্ট :