রাজধানীর তেজগাঁও থানাধীন এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের জেনারেটর রুম থেকে বিজয় নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে; নিহত যুবক চার দিন ধরে নিখোঁজ ছিল বলে জানিয়েছে তার স্বজনরা।
খোঁজ নিয়ে জানা যায়, বিজয় (১৭) একই ভবনের তৃতীয় তলায় অবস্থিত আইডিসি লিমিটেডে পরিছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিল।
নিহতের বোন রুমা খাতুন জানান, বৃহস্পতিবার বিকেল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার ভাই বিজয়কে। এ ঘটনায় বনানী থানায় একটি জিডি করেন তারা।
তিনি জানান, অভিযুক্ত রাজুকে নিয়ে বনানী থানায় গিয়েছিলেন তারা। যার প্রমাণ মেলে মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজে। জিজ্ঞাসাবাদ শেষে রাজুকে আবার ছেড়ে দেয় বনানী থানা পুলিশ।
আইডিসি লিমিটেডের এই কর্মকর্তা জানান, শনিবার সকাল থেকেই রাজুকে এবং বিজয়কে খুঁজে পাচ্ছিলেন না তারা। এদিন বিকেলে রাজু জানায়, বিজয়ের সাথে আর্থিক লেনদেন নিয়ে ঝগড়া হয়েছিল তার।
রোববার সন্ধ্যায় শিল্পাঞ্চল থানা পুলিশ খোঁজ পায়, নিখোঁজ বিজয়কে আইডিসি লিমিটেডের ভবনের জেনারেটর রুমে আটকে রাখা হয়েছে। রাতে তালা ভেঙে সেখান থেকেই উদ্ধার করা হয় বিজয়ের মরদেহ।
পুলিশ বলছে, সম্ভবত বৃহস্পতিবারই হত্যা করা হয়েছে বিজয়কে। এ ঘটনায় মামলা এবং আসামি ধরার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
পূর্বের পোস্ট :