তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি শুক্রবার জানিয়েছে সংস্থাটি অধিভুক্ত সব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
এক সংবাদ বার্তায় তিতাস জানিয়েছে, ঢাকাসহ তিতাস অধিভুক্ত সব এলাকায় শনিবার দুপুর বারোটা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে।
এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ জনিত কারণে এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে এ স্বলচাপ— জানিয়েছে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে তিতাস।
দেশের বিভিন্ন গ্যাসক্ষেত্র থেকে গ্যাস সরবরাহের পাশাপাশি কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ করে তিতাস। মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে— তবে কোন টার্মিনালে রক্ষণাবেক্ষণ জনিত সমস্যা দেখা দিয়েছে তা জানায়নি তিতাস।
তিতাসের মাধ্যমে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলায় গ্যাস সরবরাহ করা হয়। ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপেও কারণে এসব এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন হবে।
পাইপ লিকেজ, ভালব বিস্ফোরণ, রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে কত কয়েক মাস ধরে তিতাস গ্যাসের গ্রাহকরা বড় রকমের গ্যাস সংকটে ভুগছেন। এদিকে বাজারে এলপিজি সিলিন্ডারে সংকট দেখা দেয়ায় ঢাকাবাসী বাধ্যহয়ে ইলেক্ট্রিক চুলা বা কাঠের সাহায্যে তাদের রান্নাবান্নার কাজ চালাচ্ছেন।
পূর্বের পোস্ট :